চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ১৫ বাড়ির ৪৫টি ঘর পুড়ে গেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলাহাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, গ্রামের খলিলুর রহমানের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়েল ১৫টি বাড়ির ৪৫টি ঘর পুড়ে যায়।
স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভোলাহাট উপজেলা পরিষদ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ ১০ কেজি করে চাল দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৩১ ঘ.
bdnews24