২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব খাতে পৌণে ৩ লাখ পদ খালি

রাজস্ব খাতে ২ লাখ ৭৪ হাজার ১১১টি পদ শূন্য রয়েছে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে তৃতীয় শ্রেণীর শূন্য পদের সংখ্যা এ লাখ ৪০ হাজারের বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্ব খাতে ২ লাখ ৭৪ হাজার ১১১টি পদ শূন্য রয়েছে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে তৃতীয় শ্রেণীর শূন্য পদের সংখ্যা এ লাখ ৪০ হাজারের বেশি। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূর আফরোজ আলীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকার গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব খাতে এক লাখ ৪০ হাজার ৫০১ জন লোক নিয়োগ করেছে। শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২ হাজার ৮০০ নতুন পদ সৃষ্টির পরিকল্পনাও সরকারের রয়েছে। বুধবার বিকাল ৫টার পরে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে গত ডিসেম্বর পর্যন্ত রাজস্বখাতে নিয়োগ দেওয়া কর্মীর মধ্যে পুরুষ ৮৮ হাজার ৪১১ জন এবং নারী ৫২ হাজার ৯০ জন। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি (৩৮ হাজার ৮২৩ জন) নারী কর্মী নিয়োগ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান প্রধানমন্ত্রী জানান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে এক হাজার কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় ৮ লাখ ৫৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কাবিখা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরো ৫৩ লাখ ৬৭ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। এই সীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৪ ঘ.