২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পানির ট্যাঙ্কের গ্যাসে দুই জনের মৃত্যু

বরগুনা সদরে এক সরকারি কর্মকর্তার বাড়িতে পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ভেতরে জমে থাকা গ্যাসের প্রভাবে মারা গেছেন দুই শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

বরগুনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদরে এক সরকারি কর্মকর্তার বাড়িতে পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ভেতরে জমে থাকা গ্যাসের প্রভাবে মারা গেছেন দুই শ্রমিক। নিহতরা হলেন- সদর উপজেলার ক্রোক গ্রামের যতীন সরকারের ছেলে বাবুল সরকার (৩০) ও অমূল্য দাসের ছেলে বিপুল দাস (৩০)। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আবদুর রাজ্জাক মৃধার বাড়িতে বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার আত্মীয় ফারহানা আক্তার। তিনি জানান, বাবুল সরকার প্রথমে পানির ট্যাঙ্কে নামেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে বিপুল দাসও ট্যাঙ্কে নেমে অচেতন হয়ে পড়েন। আধঘণ্টা পর দমকল কর্মীরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবদুস সালাম জানান, তাদের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৭০৬ ঘ.