সুনামগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাওরের বোরো ফসল রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে 'কমরেড বরুন রায় স্মৃতি সংসদ'।
বুধবার দুপুর ১২টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, চলতি বোরো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা- কর্মচারীদের দুর্র্নীতি ও অবহেলার কারণে হাওর এলাকার ফসল হুমকির মুখে পড়েছে। গত বছরও হাওরের মানুষ নিজেদের গোলায় ধান তুলতে পারেনি।
এ বছর ফসলহানী হলে হাওর এলাকায় মানুষকে না খেয়ে মারতে হবে।
ফসল রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন কমরেড বরুন রায় স্মৃতি সংসদ'র আহ্বায়ক নিরঞ্জন চৌধুরী, মহিলা পরিষদের সভানেত্রী শিলা রায়, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, অধ্যক্ষ পরিমল কান্তি দে, বজলুল মজিদ চৌধুরী খসরু, রমেন্দ্র তালুকাদর মিন্টু, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24