২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বমীর হাতে' গৃহবধূ খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহেশপুর গ্রামে মঙ্গলবার রাতে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঝিনাইদহ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহেশপুর গ্রামে মঙ্গলবার রাতে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত ঝর্না বেগম (২৫) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রাজাপুর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। নিহতের পরিবারে বরাত দিয়ে শৈলকুপা থানার ওসি সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দশ বছর আগে মহেশপুর গ্রামের ঝর্না বেগমের সঙ্গে হাকিমের বিয়ে হয়। কয়েকদিন আগে স্বামীর সঙ্গে ঝর্না বাবার বাড়ি আসেন। পারিবারিক কলহের জেরে রাত সাড়ে ৮টার দিকে হাকিম স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.