২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বার্ড ফ্লু, ২৮ হাজার মুরগি নিধন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি খামারের সাড়ে ২৮ হাজার লেয়ার মুরগি নিধন করা হয়েছে। এছাড়া প্রায় ৪৮ হাজার ডিম নষ্ট করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

গাজীপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি খামারের সাড়ে ২৮ হাজার লেয়ার মুরগি নিধন করা হয়েছে। এছাড়া প্রায় ৪৮ হাজার ডিম নষ্ট করা হয়। মঙ্গরবার রাতে বর্মী ইউনিয়নের পাইতালবাড়ী এলাকায় হুমায়রা পোল্ট্রি ফার্মে এ নিধন কাজ চালানো হয়। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার এই খামারের মুরগি মরতে শুরু করে। ঢাকায় নমুনা পাঠিয়ে বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বিকালে খামারটির মুরগিগুলো নিধনের আদেশ আসে। রাত ৮টা থেকে শুরু হয়ে ১২টার দিকে ২৮ হাজার ৫৬২টি লেয়ার মুরগি নিধন এবং ৪৮ হাজার ৪৩টি ডিম নষ্ট করার কাজ শেষ হয়। ওই সময় উপস্থিত ছিলেন- জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিন উদ্দিন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নাগ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.