২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বার্ড ফ্লু, ৪৫০০ মুরগি নিধন হবে

বগুড়ার আদমদীঘি উপজেলায় মঙ্গলবার রাতে একটি খামারে বার্ড ফ্লু আক্রান্ত সাড়ে চার হাজার মুরগি নিধন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

বগুড়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার আদমদীঘি উপজেলায় মঙ্গলবার রাতে একটি খামারে বার্ড ফ্লু আক্রান্ত সাড়ে চার হাজার মুরগি নিধন করা হবে। রাতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় এ খবর নিশ্চিত করেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সাতনি এলাকার ফিরোজ মোস্তাফার মুরগি খামারে বার্ড ফ্লু সনাক্ত করা হয়েছে। ধুনটের এডিশনাল ভলান্টারি সার্জেন্ট মো. রাসেল ও গাবতলী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ওই খামরের প্রায় সাড়ে চার হাজার মুরগি রাতেই নিধন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.