ঝিনাইদহ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে মঙ্গলবার রাতে বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মাসুদ রানা (২৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের রমজান আালীর ছেলে।
র্যাবের চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রেজাউল করিম বলেন, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলযোগে রানা ঝিনাইদহ সড়ক ধরে যাচ্ছিল।
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, রানা বিভিন্ন ব্যবসায়ী ও ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি করছিল বলে অভিযোগ রয়েছে র্যাবের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24