ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে আক্রমণাত্মক ও অসংসদীয় বক্তব্য স্পিকার নিজেই এক্সপাঞ্জ করে দেবেন।
সংসদের মঙ্গলবারের অধিবেশনের শুরুতেই স্পিকার আব্দুল হামিদ এই রুলিং দেন। প্রধান বিরোধীদল বিএনপি গত সোমবার ওয়াক আউট করায় তিনি দুঃখ প্রকাশ করেন।
স্পিকার বলেন, "অসংসদীয় ও আক্রমণাত্মক বক্তব্য আমি নিজে দেখে এক্সপাঞ্জ করে দেবো। সংসদ যেন সুন্দর ভাবে পরিচালিত হয় সেজন্য আমি সকলের সহায়তা চাচ্ছি।"
আব্দুল হামিদ আরো বলেন, "বিরোধীদল অবশ্যই সরকারের সমালোচনা করবে। তা হতে হবে গঠনমূলক। সরকারি দলকেও গঠনমূলক ভাবে বিরোধীদলের বক্তব্যের জবাব দিতে হবে।"
গত সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে সরকার দলীয় সাংসদদের আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে ওয়াক আউট করে প্রধান বিরোধীদল বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৪৯ ঘ.
bdnews24