গাইবান্ধা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাঁজা বহন করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিনজনকে দু'বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ এই সাজা দেন।
দণ্ডিতরা হলেন- নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর গ্রামের হাফিজুর রহমান (২২), সুন্দরমতি গ্রামের আজিজুল ইসলাম (২০) ও পশ্চিম রামখানা গ্রামের একরামুল হোসেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বলেন, এই তিনজন কুড়িগ্রাম থেকে দুই কেজি গাঁজা গোবিন্দগঞ্জে বিক্রির জন্য নিয়ে আসেন।
গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা র্যাব ও পুলিশ নিয়ে উপজেলা পরিষদ এলাকার একটি খাবার হোটেল থেকে তাদের গ্রেপ্তার করেন।
এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তাদের গোবিন্দগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24