২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটুনিতে আহত আ'লীগ কর্মীর মৃত্যু

তুচ্ছ ঘটনা নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিবেশীর পিটুনিতে আহত এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

জামালপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিবেশীর পিটুনিতে আহত এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে পুলিশ ও নিহতের পরিবার জানায়। নিহত চটকু (৪০) উপজেলার জুনাইল গ্রামের বাসিন্দা। নিহতের স্ত্রী শান্তি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক তার ঝোলানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী আফসার বানুর সঙ্গে চটকুর ঝগড়া হয়। এক পর্যায়ে ওই আফসার তার লোকজন নিয়ে ছটকু, তার ছেলে শিপন ও মেয়ে রুমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চটকুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোর রাতে তিনি মারা যান, বলেন শান্তি বেগম। এদিকে চটকুর মৃত্যুর খবরে এলাকায় সোমবার সকালে স্থানীয়রা ও আওয়ামী লীগ সমর্থকরা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীর বিচার দাবি করে। মাদারগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, দুপুরে আওয়ামী লীগকর্মী ছটকুর লাশ এলাকায় পৌঁছেছে। বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৭ ঘ.