ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ও আশপাশের এলাকায় প্রায় দুই মাসে ২৭২টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্র্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গঠিত বিশেষ পরিদর্শন দল ১৬ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ৫৫৩২ আবাসিক গ্রাহকের বাসায় যায়।
এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ২৭২টি সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। ওই সংযোগের মাধ্যমে ১৪৭৩টি চুলায় গ্যাস ব্যবহার করা হচ্ছিলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৭০২ ঘ.
bdnews24