ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক।
তার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সুসম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ব্লেক।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেছেন, "প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত ভালো এবং আগামীতে তা অব্যাহত থাকবে। দরিদ্র্যকে এ অঞ্চলের প্রধান শত্র" হিসাবে আখ্যায়িত করে তা দূর করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী।"
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ব্যবসা-বাণিজ্য এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগের বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থানের কথাও যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রীর কাছে তুলে ধরেন হাসিনা।
বৈঠকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট পল ডুন্ডেস ভলফভিৎস, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪০ ঘ.
bdnews24