২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় শনিবার সকালে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন- আব্দুস সাত্তার (৬৫), মো. ইসহাক (৪৮), আমির হোসেন (৪৫), মতিউর রহমান (৬৮), সাইফুল ইসলাম (৩০), মাজহারুল (৪৩), মো. বেনু (২৮), শাহাদাৎ (৩৩) ও আমির হোসেন (২০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পাঁচরুখী গ্রামের আফসার উদ্দিন ভুঁইয়া বাড়ি থেকে খান বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক মাটি ভরাটের জন্য আড়াইহাজার উপজেলা পরিষদ থেকে কাজ দেওয়া হয় ঠিকাদার ইসহাককে। শনিবার সকালে ইসহাকের লোকজন পাশের জমি থেকে মাটি কেটে সড়ক ভরাট করতে গেলে এলাকার শাহাদাৎ উল্ল