২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ির দৌলতদিয়া লঞ্চঘাট রাস্তার মোড় থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

রাজবাড়ী মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ির দৌলতদিয়া লঞ্চঘাট রাস্তার মোড় থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত একটার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ খোরশেদ আলম (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত খোরশেদ খাগড়াছড়ির মাটিডাঙ্গা থানার করল্লাছড়ি গ্রামের সাহেব আলীর ছেলে। গোয়ালন্দ ঘাট থানার সাব-ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খোরশেদ যশোরের নাভানা থেকে এসটি গোল্ডেন নামের একটি বাসে ঢাকা যাচ্ছিলেন। বাস থেকে নামার পর পুলিশ তাকে আটক করে দেহ পিস্তলটি উদ্ধার করে। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৪৪২ ঘ.