২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিজমা নিয়ে হামলা, অগ্নিসংযোগ

জমিজমা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

নোয়াখালী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকালে শহরের মাইজদী বাজার এলাকায় এ ঘটনায় জাহেদ (৩২) ও শাহীন (৩৫) নামের দু'জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দুলাল মুহুরির পরিবারের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এর জেরে বিকালে দুলাল মুহুরি ২০-২৫ জন লোক নিয়ে মমতাজের বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা মমতাজের বসতঘরে ভাংচুর চালায় এবং আগুন দেয়। তারা মমতাজের ছেলে শাহীন ও ভাই জাহেদকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। মাইজদী দমকলের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুধারাম থানার উপ-পরিদর্শক জয়দেব দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০৯ ঘ.