২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে আগুনে পুড়ে গেছে ৬টি বাস

রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মাতুয়াইলে ছয়টি পুরনো বাস শুক্রবার আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মাতুয়াইলে ছয়টি পুরনো বাস শুক্রবার আগুনে পুড়ে গেছে। সকাল ১০টার দিকে সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়। দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই স্থানে ১৫টি পুরনো বাস ছিলো। এর মধ্যে ৬টি বাস আগুনে পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এইচএ/২০১২ ঘ.