২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের ভেতরে মৌলবাদীদের এজেন্ট আছে'

সরকারের ভেতরে মৌলবাদীদের 'এজেন্ট' রয়েছে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহাদাৎ হোসেন বলেছেন, তারা ফতোয়া ও নারী নীতি নিয়ে পরিস্থিতি জটিল করে তুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া নিয়ে কিছু মানুষ গণমাধ্যমে অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহাদাৎ হোসেন বলেছেন, সরকারের ভেতরে থাকা মৌলবাদীদের 'এজেন্টরা' ফতোয়া ও নারী নীতি নিয়ে পরিস্থিতি জটিল করে তুলছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উত্তরাধিকার '৭১ নামের একটি সংগঠনের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের চেতনা সীমান্তের নিরাপত্তা' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শাহাদাৎ বলেন, "গ্রামের কিছু মোল্লা-মৌলভীরা না জেনে না বুঝে ফতোয়া দিচ্ছেন; যা সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজ।" সংগঠনের সভাপতি শাহীন রেজা নূরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য, আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/জেকে/১৪৪৯ ঘ.