ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে শনিবার মানিকগঞ্জের পারিবারিক গোরস্তানের দাফন করা হবে।
শুক্রবার বিকালে মরহুমকে দাফনের জন্য মানিকগঞ্জ নিয়ে যাওয়ার কথা থকলেও এ সমুসূচিতে পরিবর্তন আনা হয়।
দেলোয়ারের মেয়ে দেলোয়ারা হোসেন পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''লুনা আপা (বড় বোন) অস্ট্রেলিয়া থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা পৌঁছাবেন। তাই বাবার দাফন কাল (শনিবার) হবে।"
বিএনপি মহাসচিব দেলোয়ার (৭৮) বুধবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আরমানিটোলা খেলার মাঠে তার প্রথম জানাজা হয়।
শুক্রবার সকালে তার তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা বায়তুল মোকাররমে ও বাদ আছর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আরো দু'টি জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাজধানীতে সব জানাজা শেষে বিকালে মরদেহ বারডেমের মরচ্যুয়ারিতে রাখা হবে বলে জানান পান্না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/জেকে/১২৪৯ ঘ.
bdnews24