২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

পিরোজপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল হাওলাদার (৩৫) এর বাড়ি উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামে। বুধবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পিরোজপুর থানার ওসি শেখ মো. আবু জাহিদ জানান। ওসি বলেন, "দীর্ঘদিন পলাতক থাকার পর কামাল বুধবার বাড়ি ফিরেছে খবর পেয়ে সদর থানার উপ পরিদর্শক মাজহারুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালায়। নিজ বাড়ি থেকেই কামালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একটি হত্যাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৮৪০ ঘ.