২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত জোয়ার শাহারায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত জোয়ার শাহারায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। নিহতের নাম হুমায়ন কবির (২৮)। তিনি গাজিপুরের একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা মারার তাহেরপুরে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কমলাপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. আলামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, রাস্তা পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হুমায়ুন মারা যান। হুমায়নের মাথায় আঘাত লেগেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার ভোরে গোপীবাগ জয়কালি মন্দিরের সামনের রাস্তায় গাড়ির ধাক্কায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃদ্ধের পরনে সাদা লুঙ্গি ও নীল পঞ্জাবি ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬২০ ঘ.