২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন

সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন। জাতীয় শিশু দিবস হিসেবে দিনটি সরকারিভাবে পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন। জাতীয় শিশু দিবস হিসেবে দিনটি সরকারিভাবে পালিত হচ্ছে। এ বছর বঙ্গবন্ধুর জন্মদিনের প্রতিপাদ্য বিষয়- 'বঙ্গবন্ধুর স্বপ্নদেশ, দিন বদলের বাংলাদেশ'। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে শুরু হয় এ দিবসের কর্মসূচি। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সকাল ৭টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দলীয় নেতাদের নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী। ধানমণ্ডিতে ফুল দেওয়ার পর শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে যান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও যান সেখানে। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে দুজনই স্বাধীনতা সংগ্রামের নায়কের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি ঘুরে দেখেন। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা। টুঙ্গীপাড়ায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। এদিকে ধানমণ্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কর্মসূচির পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না। বাঙালি জাতির ইতিহাসে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধানমন্ত্রীর বাণীতে বলা হয়, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের অধিকার আদায় ও মুক্তির প্রতিভূ। প্রকৃত ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সায়রা বেগমের সংসারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। চার মেয়ে ও দুই ছেলের মধ্যে মুজিব ছিলেন তৃতীয়। কালক্রমে মুজিব পরিণত হন বাঙালির অবিসংবাদিত নেতায়। রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি পরিচিত হন 'বঙ্গবন্ধু' হিসেবে। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তরুণ নেতা শেখ মুজিবুর রহমান নবগঠিত দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিযুক্ত হন। পরে অসা