২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার রাষ্ট্রপাতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

গোপালগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার রাষ্ট্রপাতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অনার প্রদান করবে। বাজবে উঠবে বিউগল। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করবেন। এরপর রাষ্ট্রপতি ঢাকায় ফিরে যাবেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার রুবাইয়াৎ-ই-আশিক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। সরকার বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে 'জাতীয় শিশু দিবস' হিসেবে পালন করে থাকে। এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কমপ্লেক্স চত্বরে দারিদ্র নিরসন ও নারী উন্নয়নে দুঃস্থ-অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করবেন। বঙ্গবন্ধুর সমাধি কমপ্লে