২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাইব্যাক: সংশ্লিষ্টদের সঙ্গে এসইসির মতবিনিময়

দেশের পুঁজিবাজারে 'বাইব্যাক' পদ্ধতি প্রবর্তনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এতে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজারে 'বাইব্যাক' পদ্ধতি প্রবর্তনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এতে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। মঙ্গলবার কমিশন কার্যালয়ে এই মতবিনিময় সভার পর এসইসি মুখপাত্র মো. সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বাইব্যাক বিষয়ে আলোচনা হয়েছে। এসব সুপারিশ পর্যালোচনার পর মন্ত্রণালয়ে পাঠানো হবে।" ডিএসই, সিএসই, বিএপিএলসি, মার্চেন্ট ব্যাংকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠন এতে অংশ নেয়। সভায় উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে- বাইব্যাক সম্পন্ন করার জন্যে প্রতিষ্ঠানের সাধারণ সভায় কমপক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি থাকতে হবে এবং অর্থ ও শেয়ারের পরিমাণ নিয়ে পূর্ণাঙ্গ তথ্য এসইসিকে দিতে হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে হবে এক বছরের মধ্যে। বাইব্যাক সম্পন্ন হওয়ার সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান চাইলে শেয়ার বাতিল করতে পারবে। বাইব্যাক করার পরবর্তী দুই বছর কোম্পানির মূলধন বাড়ানোর ওপর বিধিনিষেধ থাকবে। এ সময় বোনাস শেয়ার বাদে আর কোনো শেয়ার ছাড়া যাবে না। বাইব্যাক কার্যক্রমে কোনো অনিয়ম ধরা পড়লে আর্থিক জরিমানা ও দুইবছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। মতবিনিময় সভার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, "যেসব প্রতিষ্ঠানের অতিরিক্ত রিজার্ভ রয়েছে, অথবা শেয়ার থেকে যে অতিরিক্ত প্রিমিয়াম নিয়েছে, সেই অর্থ থেকে তারা বাইব্যাক করবে। ভারতের আদলে বাংলাদেশে বাইব্যাক আইন চালুর কথা ভাবা হচ্ছে। ভারতে কোম্পানির পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ বাইব্যাক করতে পারে। তবে বাংলাদেশে ১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে।" প্রয়োজনের তুলনায় কোনো প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত মূলধন থাকলে, বাজার থেকে শেয়ার কিনে মূলধন কমিয়ে আনার প্রক্রিয়াকে বলা হয় বাইব্যাক। এভাবে অতিরিক্ত মূলধন বিনিয়োগকারীদের কাছে ফেরত দেওয়া হয়। অর্থমন্ত্রী স