সিলেট, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মঙ্গলবার সকালে এক তরুণী খুন হয়েছেন।
সকাল ১০টার দিকে বগতীপুর গ্রামের বাড়িতে রোজিনা বেগমকে (১৮) অচেতন পাওয়া যায়। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোজিনার ভাবী লাকী বেগমকে পুলিশ আটক করেছে।
দক্ষি সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বের আলী সাংবাদিকদের বলেন, সকালে রোজিনার বাবা-মা এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে রোজিনা ও ভাবী লাকি বেগম শুধু বাড়িতে ছিলেন। মা-বাবা বাড়ি ফিরে বিছনায় রোজিনার অচেতন দেহ পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ কর্মকর্তা বলেন, রোজিনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৬ ঘ.
bdnews24