২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ প্রশাসনের ১১ পদে রদবদল

উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের (ইউএনও) ১১টি পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের (ইউএনও) ১১টি পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়। পরবর্তী পদায়নের জন্য ফেনীর ফুলগাজীর ইউএনও মো. সারওয়ার হোসেনকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি এবং শরিয়তপুরের ড্যামুডার ইউএনও মো. মনিরুজ্জামানকে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও হিসেবে পদায়নের জন্য কুমিল−া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আজিজুর রহমানকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে, যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম সোহবার হোসেনকে সিলেট বিভাগীয় কার্যালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব কাওসার নাসরিনকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। রাজশাহীর বাঘার ইউএনও ড. মো. শাহরিয়ার ফিরোজকে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও হিসেবে পদায়নের জন্য মানিকগঞ্জের সাটুরিয়ার ইউএনও সৈয়দ রবিউল ইসলামকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে, খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালার ইউএনও মো. মনিরুজ্জামান মিয়া ও ময়মনসিংহ মুক্তাগাছার ইউএনও নাসরিন জাহানকে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর নাহিদ আহসানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত ওএসডি সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারকে ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৯০২ ঘ.