২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুমারিতে অন্তর্ভুক্ত হলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম আদমশুমারী ও গৃহগণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম আদমশুমারী ও গৃহগণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গণনাভুক্ত করা হয়। এসময় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এর পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ দফার আদমশুমারি ও গৃহগণনা সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চান। শেখ হাসিনা বলেন, "আমি এখানে আসার আগে আমার নাম দিয়ে আসলাম। এটাকে ডিজিটাল করা হবে। আমাদের প্রকৃত জনসংখ্যা কত- সে হিসাব আমাদের কাছে নেই। একেকজন যে যার সুবিধা মতো একেক সংখ্যা বলে।" সঠিক আদমশুমারী ও গৃহগণনা করার জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দেশের জনগণ কতো- এই পরিসংখ্যান আমাদের কাছে থাকলে শিক্ষা ও খাদ্য নিরাপত্তাসহ মানুষের বসবাসের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা যাবে।" মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমআই/১৫৪০ ঘ.