২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর আরিচা মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত হওয়ার পর মানিকগঞ্জে জনতার অবরোধে দুই ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে অবরোধস্থল বানিয়াজুরির দুপাশে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

মানিকগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত হওয়ার পর মানিকগঞ্জে জনতার অবরোধে দুই ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে অবরোধস্থল বানিয়াজুরির দুপাশে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘিওর উপজেলায় বানিয়াজুরি বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকাল ১১টায় এক স্কুলছাত্রী মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় বলে পুলিশ জানায়। এর পরপরই জনতা সড়ক অবরোধ করে। ঘিওর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় স্কুলছাত্রী সাথী ভূইয়া (১৫)। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথী বানিয়াজুরি উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশ নিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সঙ্গে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। তারে দাবি, সড়কে গতিরোধক স্থাপন করতে হবে। ওসি আজিজুর বলেন, অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে। ঘিওর উপজেলা পরিষদের চেয়্যারম্যান আফজাল হোসেন খানও ঘটনাস্থলে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৩৫০ ঘ.