সাভার, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিএন্ডবি স্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে লাশটি পাওয়া যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পল্টু ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বড় বস্তা সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
বস্তায় ২৫/৩০ বছর বয়সের এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ পাওয়া যায়।
লাশের শরীরে রশি পেচাঁনো রয়েছে। ধারণা করা হচ্ছে ৬/৭দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পলিথিনে মুড়েয়ে এখানে ফেলে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৪ ঘ.
bdnews24