ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুন বাগিচায় নির্মাণাধীন বহুতল ভবনের লিফটের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম মোহাম্মদ আলম (৪৫)। তিনি ওই ভবনের মালিকের গাড়িচালক ছিলেন। তার বাড়ি কুমিল্লার তিতাসের মঙ্গলকান্দি গ্রামে। থাকতেন রাজধানীর পূর্ব রামপুরায়। রোববার দিবাগত রাত ৩টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে আমরা এটাকে দুর্ঘটনা বলে মনে করছি।"
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২২০২ ঘ.
bdnews24