২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার আব্দুল হামিদ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার আব্দুল হামিদ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর সময় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে স্পিকার বলেন, "আমি জাতীয় সংসদের পক্ষ থেকে টাইগারদের অভিনন্দন জানাচ্ছি।" এছাড়া বাংলাদেশ ক্রিকেট দল চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদে মিষ্টিমুখ করানো হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "আমাদের টাইগাররা আজ জয়লাভ করেছে। আরেকটি খেলায় জিতলে আমাদের টাইগাররা কোয়ার্টার ফাইনালে চলে যাবে।" এর আগে, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপনের আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "আজকে আমরা আরেকটা বিজয় অর্জন করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১১০ ঘ.