২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বামীর হাতে' গৃহবধূ খুন

কক্সবাজার সদর উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

কক্সবাজার, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টায় বৃহত্তর ঈদগাঁওয়ের ইসলামাবাদে নিহত রাশেদা বেগম (২৮) এলাকার সৈয়দ নুর ওরফে বেলাইল্যা'র স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর দুই দেবরকে গ্রেপ্তার করেছে। ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলাইল্যা সকালে লবণ মাঠের যায় কাজ করতে। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘরে ঢুকে আবার বের হয়ে যায়। প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, যাওয়ার সময় বেলাল প্রতিবেশী মহিলাদের বলেন যেন তার সন্তনদের দেখে রাখে। ওই সময় তার কথাবার্তা ও গায়ে রক্ত দেখে সন্দেহ হলে তারা ঘরে ঢুকে রাশেদা বেগমের গলাকাটা লাশ দেখতে পায়। পাশে রক্তাক্ত দা'টিও পড়েছিল। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা বলেন, এ হত্যায় জড়িত সন্দেহে রাশেদার দুই দেবর রাসেল ও নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীকে ধরার চেষ্টা চলছে। এদিকে প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী, দেবরসহ পরিবারের সদস্যরা রাশেদাকে প্রায়ই নির্যাতন করতো। স