২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৫টি দোকান আগুনে পুড়েছে

সিলেট নগরীতে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

সিলেট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার বিকালে জিন্দাবাজারে মোত্তালেব ম্যানশনে এ অগ্নিকাণ্ড ঘটে। সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ইরফান আলী সোনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে জিন্দাবাজার এলাকার মোত্তালেব ম্যানশনে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে যায়। অগ্নিনির্বাপন কর্মীরা বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব দোকান টেইলারিং কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ছিলো বলে তিনি জানান। ইরফান আলী বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের স্ত্রূপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" ব্যবসায়ী জহিরুল কবির শীরু জানান, তার ক্রোকারিজ ও শো-পিসের একটি গুদাম আগুনে পুড়ে গেছে। এতে তার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮২৩ ঘ.