ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিত কুমার বিশ্বাসকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে ওই আদেশে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৭৫৬ ঘ.
bdnews24