২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

গাজীপুর সদর উপজেলায় ঝর্ণা বর্মণ (২৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

গাজীপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ঝর্ণা বর্মণ (২৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার কুমারখাদা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঝর্ণার বাবার নাম হরিদাশ সরকার (৬৫)। তিনি ঢাকার মেরুল বড্ডার বাসিন্দা। গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঝর্ণার গলায় ও বুকে জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ঝর্ণার স্বামী সুবোধ চন্দ্র বর্মণ পলাতক। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন হরিদাশ সরকার। তিনি এজাহারে বলেছেন, ১৫ দিন আগে সুবোধ ২ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়েই ঝর্ণাকে হত্যা করা হয়েছে। ঝর্ণার ৮ বছর বয়সী একটি ছেলে এবং ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪৬ ঘ.