নোয়াখালী, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নোয়াখালীর চাটখিল উপজেলায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার এক আসামির মুত্যু হয়েছে।
নিহত মো. হাসান (৪৮) উত্তর রাম-নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
চাটখিল থানার ওসি নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে হাসান স্থানীয় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন।
এ সময় দু'টি মোটরসাইকেলে চারজন ওখানে গিয়ে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে চলে যায়।
ওসি আরো বলেন, হাসানের বিরুদ্ধে চাটখিল থানায় পুলিশ হত্যা ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৯ ঘ.
bdnews24