২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতে 'মাদক ব্যবসায়ী'র কারাদণ্ড

মাদক ব্যবসায়ের অভিযোগে জামালপুরে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

জামালপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক ব্যবসায়ের অভিযোগে জামালপুরে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। রোববার বিকালে ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী এ সাজা দেন। দণ্ডিত বিল্লাল হোসেনের (৩০) কাছ থেকে ১০টি নেশার ইনজেকশন উদ্ধার করা হয় বলে ম্যাজিস্ট্রেট জানান। লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহরের মিয়াপাড়া ওয়ারলেস কলোনি থেকে 'মাদক ব্যবসায়ী' বিল্লাল হোসেনকে আটক করা হয়। ঘটনাস্থলেই আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৯ ঘ.