২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়কে অবরোধে পোশাক শ্রমিকরা

গাজীপুরের রাজেন্দ্রপুরে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 04:28 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

গাজীপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের রাজেন্দ্রপুরে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। মালের উৎপাদন দর কম দেওয়ার অভিযোগ তুলে গিভেন্সী গ্র"পের কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাস্তায় নেমে আসে। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে হটালে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌনে ১০টা থেকে সড়কে গাড়ি চলছে। তবে এক ঘণ্টা বন্ধ থাকায় ওই সড়কে যানজট দেখা দিয়েছে। পুলিশ কর্মকর্তা আজহারুল বলেন, বৃহস্পতি ও শুক্রবার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতনের সময় মালের উৎপাদন দর কম দেওয়া হয় বলে শ্রমিকরা প্রতিবাদ জানিয়েছিলো। এরপরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.