২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাপানে বাংলাদেশি হতাহতের কোনো খবর নেই'

জাপানে ভূমিকম্প ও সুনামিতে বাংলাদেশি হতাহতের কোনো খবর পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে ভূমিকম্প ও সুনামিতে বাংলাদেশি হতাহতের কোনো খবর পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে নেই। শনিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "আমরা টোকিওতে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এখন পর্যন্ত সেখানে কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর তারা পায়নি।" শুক্রবার দুপুরে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ১০ মিটার উচ্চতার সুনামিতে ভেসে যায় জাপানের উত্তর-পূর্ব উপকূল। জাপানে দেড়শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্প ও সুনামিতে ১৭ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯৩৪ ঘ.