২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জ সিটি কর্পোরেশন গঠনে গণবিজ্ঞপ্তির শুনানি

প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পক্ষে ও বিপক্ষে মত চেয়ে সরকারের জারি করা গণবিজ্ঞপ্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 06:48 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পক্ষে ও বিপক্ষে মত চেয়ে সরকারের জারি করা গণবিজ্ঞপ্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুনানিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ স্থানীয়রা অংশ নেন। গত ৭ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসূল পৌরসভার সীমানা উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর জেলা প্রশাসন এ বিষয়ে তিনটি পৌর এলাকার লোকজনের কাছ থেকে মতামত বা আপত্তি আহবান করে। বৃহস্পতিবার (১০ মার্চ) আপত্তি বা মতামত দাখিলের শেষ সময়। শনিবার ছিল দাখিল করা আপত্তি বা মতামতের ওপর শুনানির জন্য ধার্য দিন। জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল্লাহ নুরী, সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, পরিচালক মতিউর রহমান মতি, সুগার অ্যান্ড অয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা, শহর বিএনপি সভাপতি এটিএম কামাল, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এদিকে, গণশুনানির ব্যাপারে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে জেলা প্রশাসন কিছু জানায়নি বলে তিনি অভিযোগ করেন। শুনানিতে সাবেক আওয়ামী লীগ সাংসদ শামীম ওসমান বলেন, "নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐকবদ্ধ্য হতে হবে। আইনগত বাধা না থাকলে পুরো নারায়ণগঞ্জ জেলা নিয়েই সিটি করর্পোরেশন গঠন করা যেতে পারে।" জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ঢাকার সঙ্গে গোলামী করে আমরা জোনভুক্ত হতে চাই না। স্বতন্ত্র সিটি করর্পোরেশন চাই। ফতুল্লা শিল্পাঞ্চলকে ইতোমধ্যেই শহর ঘোষণা করা হয়েছে। তাই সেখানে ইউনিয়ন পরিষদ থাকতে পারে না।" ফতুল্লাকে নায়ণগঞ্জ সিটি করর্পোশেনে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন হবে না বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌস বলেন, ফতুল্লা শিল্পাঞ্চল। প্রস্তাবিত সিটি করর্পোরেশনে ফতুল্লাকে অন্তর্ভুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে সিটি করর্পোরেশন ঘোষণার দাবি জানিয়ে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকার হাজী সোহরাব হোসেন ও আইলপাড়া এলাকার বাসিন্দা হাজী আব্দুল আলী বলেন, উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়া প্রয়োজন। প্রস্তাবিত সিটি করর্পোরেশনে ফতুল্লা অঞ্চল (ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, কুতুবপুর) অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মো. হারুনার রশিদ বলেন, সিদ্ধিরগঞ্জকে প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান মোল্লা বলেন, সিদ্ধিরগঞ্জকে বাদ দিয়ে প্রস্তাবিত সিটি করর্পোশেন গঠন করা যেতে পরে। নারায়ণগঞ্জের চেয়ে সিদ্ধিরগঞ্জের আয় বেশি। তাই উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশনের অর্ন্তর্ভুক্ত না করে সিদ্ধিরগঞ্জ পৌরসভা বহাল রাখতে হবে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, সিটি কর্পোরেশন গঠনের ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতার সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে তা জনসাধারণকে অবহিত করেছে। গণবিজ্ঞপ্তি জারির পর তারা কয়েক হাজার আপত্তি পেয়েছেন। সবাইকে গণশুনানিতে ডাকা হয়েছিল। অনেকেই শুনানিতে অংশ নেয়নি। শুনানিতে লোকজনের দেওয়া মতামত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসক আরো বলেন, ২০০৫ সালে ফতুল্ল