২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সোয়ারীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম নাসরিন আক্তার সেবা (৬)। তার মা আইরিন আক্তার সাংবাদিকদের জানান, সেবা তাদের ইসলামবাগের বাসা থেকে তার খালু আবু মিয়ার সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেড়াতে যাচ্ছিল। সেবার বাবা লিয়াকত হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী আসিফ হোসেনও (২০) ওই মোটর সাইকেলে ছিলেন। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে তিনজনই ছিটকে পড়ে। সেবাকে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে। আসিফ হোসেনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/কেএমএস/২০৩১ ঘ.