২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের সঙ্গে খালেদার বৈঠক সন্ধ্যায়

উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের সংসদে ফেরার বিষয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের সংসদে ফেরার বিষয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের এ বৈঠক হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।" বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় সংসদে ফেরার ইঙ্গিত দেন। তিনি বলেন, , "জনগণ চায়, আমরা সংসদে যোগ দিই। সেজন্য শিগগিরই আমরা সংসদে যোগ দেবো।" পরিবেশ নেই- অভিযোগ করে বিরোধী দল দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশন বর্জন করে আসছে। মারুফ জানান, ২০০৯ সালে ৮ ডিসেম্বর ৩৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের পর এই প্রথম খালেদার সঙ্গে বৈঠক। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, খন্দকার মাহবুব হোসেন, হারুনার রশীদ খান মুন্নু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, সাঈদ এস্কান্দার, ওসমান ফারুক, উকিল আবদুস সাত্তার, এম এ মান্নান, ফজলুর রহমান পটল, মোসাদ্দেক আলী ফালু, মোশাররফ হোসেন এমপি, মুশফিকুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এ জি মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম, আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, জহুরুল ইসলাম, হায়দার আলী, এম এ কাইয়ুম, খন্দকার শহীদুল আলম, সুজাউদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও আবদুল মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪০ ঘ.