২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মো. মাসুম আহমেদ (২৬) নামের ওই কয়েদিকে শুক্রবার সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এনে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে মাসুম মারা যায়। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে মাসুম অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জেল সুপার বলেন, মাসুমের বাড়ি কুমিল্লার মুরাদপুরে। তার বাবার নাম মোতাহার হোসেন। মাসুমের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২২০২ ঘ.