২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় মারা যাওয়া সেলিমের দাফন সম্পন্ন

তিউনিশিয়ায় মারা যাওয়া নোয়াখালীর সেলিম চৌধুরীর লাশ শুক্রবার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

নোয়াখালী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিশিয়ায় মারা যাওয়া নোয়াখালীর সেলিম চৌধুরীর লাশ শুক্রবার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সেলিম (২৫) কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। সকাল সাড়ে ৮টায় লাশ এসে পৌঁছলে স্বজনদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারি হয়ে ওঠে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানযোগে লাশ ঢাকা পৌঁছে। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয় লাশ দাফন করার জন্য ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করে বলে পরিবারের সদস্যরা জানান। সেলিম চৌধুরীর বাবা আবুল কালাম জানান, তার শেষ সম্বল সামান্য আবাদি জমি বন্ধক দিয়ে ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারকর্জ করে সেলিমকে ১০ মাস আগে লিবিয়া পাঠান। লিবিয়ায় সা