২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচা সড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 05:33 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

মানিকগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে নয়াডিঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয় বলে উদ্ধারকর্মীরা জানায়। দমকল বাহিনীর মানিকগঞ্জ স্টেশন কর্মকর্তা সুবাস বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী বালুভর্তি ট্রাক আর পাটুরিয়াগামী যাত্রীবাহী বাস পল্লী সেবা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয় বলে উদ্ধারকর্মীরা জানায়। আহতদের মধ্যে ২০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.