২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাক উল্টে নিহত ২

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল সড়কে একটি ট্রাক উল্টে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

বরিশাল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল সড়কে একটি ট্রাক উল্টে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক জন। শুক্রবার সকাল ৬টার দিকে বামরাইল বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ট্রাকটি মেহেরপুর থেকে বরিশাল নগরীতে যাচ্ছিলো। নিহতরা হলেন- কাঁচামাল বেপারী আলমগীর হোসেন (২২) ও ট্রাকের হেলপার পল্টু (২৫)। দুজনেরই বাড়ি মেহেরপুরে। আহত ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) বরিশাল নগরীর উপকণ্ঠের কলাডেমা এলাকার বাসিন্দা। আহতের উদ্ধৃতি দিয়ে উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম শেখ জানান, মেহেরপুর থেকে সবজিবোঝাই ট্রাকটি নগরীর কাঁচাবাজারে যাওয়ার পথে বামরাইল বাসস্ট্যান্ডে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আলমগীর ও পল্টু ঘটনাস্থলেই নিহত হয় বলে তিনি জানান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহত ইকবাল ওই হাসপাতালেই চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১০৪০ ঘ.