২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বৃহস্পতিবার রাতে তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 07:28 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বৃহস্পতিবার রাতে তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে। কোতোয়ালী থানার জিন্দাবাহার পার্কে রাত ১টার দিকে 'বন্দুকযুদ্ধে' ভুট্টো নামের ওই সন্ত্রাসী নিহত হন বলে জানিয়েছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিন্দাবাহার পার্কে কয়েকজনের সঙ্গে ভুট্টো বসে আছেন খবর পেয়ে র‌্যাব-৩ এর একটি দল সেখানে যায়। এ সময় ভুট্টো ও তার সঙ্গীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। "এতে ভুট্টো মারা যান।" ওসি জানান, ভুট্টোর লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০১২৪ ঘ.