২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে আগুনে পলিথিনের ৩০টি গুদাম ছাই

রাজধানীর চকবাজারের বাঁশপট্টি শ্মশান ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পলিথিনের ৩০টি গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজারের বাঁশপট্টি শ্মশান ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পলিথিনের ৩০টি গুদাম পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চকবাজার থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেড়িবাধ সংলগ্ন এই শ্মশান ঘাটে ব্যবহৃত পলিথিনের বেশ কয়েকটি গুদাম আছে। এর একটিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। তকে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২৩৫৫ ঘ.