২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রবাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত (২৮) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রবাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত (২৮) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফাতেমা ফিলিং স্টেশনের সামনে লাশটি পাওয়া যায়। যাত্রবাড়ি থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কিছুটা অন্ধকারাচ্ছন্ন স্থানে লাশটি পড়ে ছিল। চলন্ত কোনো মাইক্রোবাসের মধ্যে তাকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/২৩৪০ ঘ.