২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের সংঘর্ষ: ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগি ভিত্তিক দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে সাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগি ভিত্তিক দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে সাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। মামলার আসামিরা হলেন- রন্টু দাশ, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, সুধীন চন্দ্র, রাকিব মিয়া, সাকিব হোসেন ও ফজলে রাব্বি সুজন। এদের মধ্যে প্রথম চারজনকে বুধবার আটক করা হয়। বৃহস্পতিবার হাটহাজারী থানার উপ-পরির্দশক খন্দকার ইসমাইল হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, সাত জনের মধ্যে পলাতক তিন জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে বৃহস্পতিবার বিকালে চবি'র শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে ছয়টি রাম দা ও ১৫টি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার দুপুরে চবি স্টেশন চত্বরে বগি ভিত্তিক দুই গ্র"প সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) এবং ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিএফসি'র সদস্য অমিত চক্রবর্তী আহত হন। এরপর সিএফসি'র সদস্যরা চবি'র শাহজালাল হলে গিয়ে ভিএক্স গ্র"পের চার সদস্যকে লাঞ্ছিত করেন। বুধবার সন্ধ্যায় চবি'র শাহজালাল ও শাহ অমানত হলে হাটহাজারী থানা পুলিশ তল্লাশি চালায়। পুলিশ জানায়, এসময় শাহজালাল হলের একটি কক্ষ (কক্ষ নং- ২/৪ এক্সটেনশন) থেকে ১৯ টি রাম দা, সাতটি ছুরি, একটি রক্তাক্ত শার্ট উদ্ধার করা হয়। চবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আবারো হল দুটিতে তল্লাশি চালিয়ে ছয়টি রাম দা ও ১৫ টি রড উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২৩১০ ঘ.